শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডাকসুর ফলাফলে সমঝোতা কর্মসূচি প্রত্যাহার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :
ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরকে বরণ করে নিয়েছে ছাত্রলীগ।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তাকে বরণ করে নেন।

ছাত্রলীগ সভাপতির সঙ্গে কোলাকুলির পর বিশ্ববিদ্যালয়ে নুরুল ক্লাস-পরীক্ষা বর্জন নিয়ে আগের দেওয়া ঘোষণা প্রত্যাহারের কথা জানান।
টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আমি পারিনি কী হয়েছে, নুরুল হক পূরণ করবে। আমাদের সবার চাওয়া-পাওয়া নুরুল হক পূরণ করবে।

স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ যেন ঠিক থাকে সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি।

এ সময় নুরুল হক বলেন, আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, তা প্রত্যহার করা হলো। তবে পুনর্নিবাচনের দাবি অব্যাহত থাকেব। আমার ওপর ছাত্রলীগ যে হামলা করেছে, সেটার বিচারের দায়িত্ব আমি ছাত্রলীগ সভাপতির ওপর দিলাম।

এর আগে দুপুরে ভিসির বাসভবনের সামনে নেওয়া ছাত্রলীগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও। না হলে তোমরা আমাকে মানো না।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শোভন বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখো। অনেক সময় নিজেকে বলি দিতে হয়। এটা তোমাদের কাছে আমার অনুরোধ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই।

সভাপতির নির্দেশের পরে নেতাকর্মীরা ভিসির বাসভবনের সামনে নেওয়া অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। বিকেল পৌনে ৪টার দিকে ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেন। তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ডাকসুর ভিপি পদে নুর জয়ী হলেও জিএস, এজিএসসহ বেশিরভাগ পদে ছাত্রলীগের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসাইন বিজয়ী হন। ভিপি ছাড়াও সমাজসেবা সম্পাদক পদে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের আখতার হোসেন জয়লাভ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD