শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডাকসুর পর জাকসুতেও বাজিমাত করতে পারে শিবির

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখন শেষের দিকে। ২১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯টির গণনা শেষ হয়েছে, বাকি দুটি হলের ভোট গণনার কাজ চলছে। ডাকসু নির্বাচনের মতো জাকসুতেও ইসলামি ছাত্রশিবির বাজিমাত করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা দুপুরের দিকেই শেষ হবে। তবে ফল প্রকাশ করতে সন্ধ্যা সাতটা বাজতে পারে। ভোট গণনা শুরুর প্রথম দিকে গত ১১ সেপ্টেম্বর চারটি টেবিলে ভোট গণনার কাজ শুরু হয়। প্রথমে হল সংসদের ভোট গণনা শুরু হয়, এরপর একজন শিক্ষকের মৃত্যু, নির্বাচন কমিশনের এক সদস্যের পদত্যাগের কারণে হলের ভোট গণনা শেষ হয় পরদিন রাতে।

এরপর শুরু হয় কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ। শুরুর দিকে চারটি টেবিলে ভোট গণনা হলেও গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা শেষ হয়নি।

ভোট গণনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে সব হলের ভোট গণনা শেষ হয়েছে সেগুলোর ফল বিশ্লেষণ করলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতুর সঙ্গে ছাত্রশিবিরের আরিফুল্লাহর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, তবে এখন পর্যন্ত আবদুর রশিদ জিতু এগিয়ে আছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে একই প্যানেলের ফেরদৌস আল হাসান এর এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা এগিয়ে।

ভোট গণনার সঙ্গে যুক্ত কর্মকর্তা, পোলিং এজেন্ট, শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে পদ আছে মোট ২৫টি। এর মধ্যে ভিপি ছাড়া বাকি শীর্ষপদ এবং অন্যান্য মিলিয়ে ১৮-২০টি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া জাকসুতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদপ্রার্থী আহসান লাবিব এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জাতীয় পর্যায়ের ফুটবলার মাহমুদুল হাসান কিরণ এগিয়ে আছেন।

গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবির একচেটিয়ে বিজয় লাভ করে। ডাকসুর পর এবার জাকসুতেও শিবির বড় চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD