শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
২০১৬ সালের মে মাসে প্রথম খবর প্রকাশ হয় যে ডেমোক্র্যাটিক পার্টিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে হ্যাকাররা। পরবর্তী দুই মাসে মার্কিন গোয়েন্দারা জানায় রাশিয়ার হ্যাকাররা এর সঙ্গে জড়িত। ওই বছরর জুলাইতে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের সময়ে হ্যাকারদের চুরি করা প্রায় ২০ হাজার অভ্যন্তরীণ মেইল প্রকাশ করে দেয় উইকিলিকস। এরপরই অভিযোগ ওঠে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এই অভিযোগ তদন্ত করে দেখছে রবার্ট মুলারের নেতৃত্বাধীন একটি কমিটি। বরাবর অভিযোগ অস্বীকার করলেও ট্রাম্পও ওই কমিটির কাছে স্বাক্ষ্য দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ম্যানহাটনের জেলা আদালতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির দায়ের করা অভিযোগে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আর এতে অভিযুক্ত করা হয়েছে রাশিয়ার সরকার, ট্রাম্পের প্রচারণা শিবির ও উইকিলিকস অর্গানাইজেশনকে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দায়ের করা অভিযোগে বলা হয়েছে ট্রাম্পের প্রচারণা শিবিরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার সরকার ও সামরিক গোয়েন্দাদের সঙ্গে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে আঘাতের ষড়যন্ত্র করে। ডেমোক্রাটিক পার্টির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে ট্রাম্পকে সহায়তা করা হয় বলেও অভিযোগ তোলা হয়েছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে এসব হস্তক্ষেপের পিছনে রাশিয়ার জড়িত থাকার বিষয়ে তারা খুবই আত্মবিশ্বাসী। তবে ট্রাম্প দাবি করে আসছেন, তদন্তের নামে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD