শিরোনাম :
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ১০০

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হক। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম।

ওসি খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার শামছুল হক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা, টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। আজ শনিবার আদালতের মাধ্যমে শামছুল হককে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD