দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল -১ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দুইবারের নির্বাচিত শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
দীর্ঘদিন ধরে তিনি এই আসনের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বর্তমান সরকারের সকল দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরে পুনরায় নৌকায় ভোট চাইছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান,শামসুন্নাহার চাঁপা একজন উচ্চশিক্ষিত বিনয়ী,অত্যান্ত ভদ্র ও সহজ সরল মনের মানুষ।রাজনৈতিক কূটকৌশলের ধার ধারেন না,মানুষের কল্যাণেই নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়া সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও ইউনিটের নেতাদের সঙ্গে নিয়মিত তথ্যপ্রযুক্তির সাহায্যে ও সরাসরি যোগাযোগ রাখছেন চাঁপা। তিনি দরিদ্র অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা, দুস্থ নারীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, বৃক্ষরোপণ কর্মসূচি,খেলাধূলা সামগ্রী, ত্রাণসামগ্রী, নগদ অর্থ সহায়তা করছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা শামসুন্নাহার চাঁপা ১/১১ সময় দলীয় সভাপতি শেখ হাসিনার কারামুক্তির জন্য দলীয় সকল রাজনৈতিক আন্দোলন কর্মসূচিতে রাজপথে সক্রিয় থেকে মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।
শামসুন্নাহার চাঁপা,১৯৭৪ সালে ধনবাড়ি সাংগঠনিক থানা কমনরুম সম্পাদক হিসেবে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে ঘাতকেরা হত্যা করলে পরবর্তী প্রেক্ষাপটে ছাত্রলীগের প্রতিনিধিত্ব মিছিল মিটিংয়ে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
(১৯৭৯-১৯৮০) সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৬ সাল থেকে (অদ্যাবধি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছেন।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে শামসুন্নাহার চাঁপা বলেন,শেখ হাসিনা নারীদের অগ্রগতি এবং উন্নয়নের জন্য আওয়ামী লীগে রাজনীতিতে এখন পর্যন্ত ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে মনে একটা সাধ জাগে, ইচ্ছা হয়,আমিও সংসদে যাবো,পার্লামেন্টের একটা অংশ হবো। বিশেষ করে তৃণমূলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করেন এই শত-প্রতিকূলতা মোকাবেলা করে মানুষের সেবা করার জন্য আমাকে দরকার সংসদে। তৃণমূলের এই ভালোবাসাকে অবলম্বন করেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
চাঁপা আরও বলেন, একদম তৃণমূল থেকে নারীদের তুলে আনতে হবে। নারীদের কর্মসংস্থানের জন্য নানা পরিকল্পনা আছে। যার যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা মোতাবেক নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিগতদিনে আট জেলায় প্রায় আড়াই হাজার নারীকে তথ্য প্রযুক্তি বিষয়ক ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক দরকার। স্মার্ট ফাইন্যান্স, স্মার্ট গর্ভন্যান্সের জন্য নারীকে ব্যতিরেকে আদৌ সম্ভব কি?পুরুষ একা এগিয়ে যেতে পারবে? এদেশের ৫০% নারী ভোটার হয়েছে প্রতিটি সংসদীয় আসনে। যেহেতু ভোটের রাজনীতিতে নারী ভোটার প্রয়োজন পড়ে, এক্ষেত্রে নারীকে অবশ্যই সকল উন্নয়নের সারথি হিসেবে রাখতে হবে।
যৌথ পথচলায় নারীর ভূমিকা অগ্রণী। একজন নারী সব দিক সামাল দিয়ে এরপর নিজের অবস্থান সৃষ্টি করেন এ সমাজে।
সুতরাং দল থেকে মনোনয়ন পেলে নারী শিক্ষার অগ্রগতি ঘটানো,সামাজিক যত কুসংস্কার, নারী নিপীড়ন আছে এসব বন্ধ করাই হবে একমাত্র ব্রত।
আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। শেখ যেমন নারীদের উন্নয়নের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন, আমিও উনার রাজনৈতিক সহকর্মী হিসেবে এই পথ ও আদর্শকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।