শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মেহেদী হাসান শুভ একই এলাকার মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।

পুলিশ ও স্থাানীয়রা জানায়, সোমবার বিকেল থেকে শুভ বাড়ির বাইরে ছিল। রাত সাড়ে ১১টার দিকে শুভর মা মোবাইলে কল দিলে সে তার বন্ধুদের সঙ্গে আছে বলে জানায়। মঙ্গলবার ফজরের দিকে পশ্চিম বড়ইয়ার বিলেরবাড়ি এলাকার কলাকোপা মাঠে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে শুভর বাবা মাহবুব হাওলাদারকে খবর দেন।

মাহবুব হাওলাদার ঘটনাস্থল থেকে হাত-পা কাটা অবস্থায় শুভকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রেরণ করেন চিকিৎসক। শেবাচিম নেয়ার পথে গাবখান সেতু এলাকায় শুভর মৃত্যু হয়। নিহত শুভর নামে রাজাপুর থানায় দুইটি হত্যা ও ঢাকায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজাপুর থানা পুলিশের ভারপা্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মেহেদী হাসান শুভ নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন আছে। এ হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD