শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ত্রাণ তহবিল থেকে ১শত কোটি টাকার অনুদান 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
জুলাই গণঅভ্যুত্থানের নিহত আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল  রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে শহীদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন।
তিনি  বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে। যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।
উপদেষ্টা আরও  বলেন, শহীদ নাফিসদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি । জুলাই গণঅভ্যুত্থানের রুপকার শহীদ নাফিসরা। আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি  স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং  মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ ছিলো বলেও তিনি মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, এ অভ্যুত্থান কোনো বিশেষ দল, মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সকল মানুষের। যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়ে ও তিনি সবাইকে সতর্ক করেন।
শহীদদের কোন দল নেই, তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD