শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্তের অঙ্গীকার: শহীদরা পাবে জাতীয় বীরের স্বীকৃতি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদে ভবিষ্যৎ নির্বাচনে গঠিত সরকার সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সাধনের পর ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’-এর জুলাই ঘোষণাপত্র তফসিলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষণাপত্রে বলা হয়, ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। এই আন্দোলনে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে বলা হয়, শহীদ পরিবারের সদস্যদের, আহত যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আইনি সুরক্ষা দেওয়া হবে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, দেশের জনগণ একটি সময়োপযোগী, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার চায়। এ সংস্কারের মাধ্যমে মানবাধিকার, আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং একটি শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যক্ত করা হয়েছে।

বিশেষভাবে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে, ঘোষণাপত্রে একটি মূল্যবোধভিত্তিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD