আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: দেশ ব্যাপী শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯।`স্বাস্থ্য সেবার অধিকার,শেখ হাসিনার অঙ্গিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
১৬ থেকে ২০এপ্রিল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার ১১টায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯অনুষ্ঠিত হয় আনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় স্বাস্থ্য সেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার ।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডাঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ।