জীবননগর প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর কর্তৃক আয়োজিত জীবননগরে ৪০ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ দিন আজ। জীবননগরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন ১২ টি মাধ্যমিক বিদ্যালয়।এই মেলায় বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট তৈরি করেন এই সকল বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা।তারা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র তৈরি, রাসায়নিক পদার্থের বিশ্লেষণ করে প্রজেক্ট তৈরি করেছে।
বেলা ১২টা থেকে বেলা ১২:৪৫ মিনিট পর্যন্ত চলে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রী দিনেশ চন্দ্রপাল, বিদ্যালয় পরিদর্শক সৈয়দ আব্দুল জব্বার এবং এপি স্যার।এই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ছাত্র”মাসরাফি বিন এলাহী (পলাশ) ২য় স্থান অধিকার করেন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয় এবং ৩য় স্থান অধিকার করেন সাবির মাহমুদ তাজিম ।
বেলা ১:০০ টায় এই মেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রী দিনেশ চন্দ্রপাল,ইউ ডি এফ হাবিবুল বাশার, ফরহাদ আহমেদ এবংউপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম।এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম।শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এই মেলায় ১ম স্থান অধিকার করেছে।২য় স্থান অধিকার করেছে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করেছে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়।
কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে উথলী ডিগ্রি কলেজ,২য় স্থান অধিকার করেছে জীবননগর আদর্শ সরকারি মহিলা কলেজ ও ৩য় স্থান অধিকার করেছে জীবননগর ডিগ্রি কলেজ।
শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নূর কুতুবুল আলম রোকন বলেন “প্রধান শিক্ষক জনাব বাকি বিল্লাহ উৎসাহ পেয়ে শিক্ষার্থীরা আজ এই মেলায় অংশগ্রহণ করেছে এবং এই মেলাতে ১ম স্থান অধিকার করেছে এবং আমাদের বিদ্যালয় ধীরে ধীরে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে”।