শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে “মুজিব একটি জাতির রুপকার” চলচ্চিত্র প্রদর্শন

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ফ্রাঙ্কফুর্টে গালুস সালবাউ হলে জার্মান প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উদ্যোগে “মুজিব” পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি প্রদর্শন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ করা চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে টেলি যোগাযোগের মাধ্যমে বিশিষ্ঠ আলোচক ব্যারিস্টার নিঝুম মজুমদার প্রবাসীদের উদ্দেশ্যে স্বাধীনতা, বঙ্গবন্ধু, জঙ্গীবাদ, অবৈধ ও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত ও ৫ই আগস্টের পরে বাংলাদেশের ভয়াবহ চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিশ্বায়নের এই আধুনিক যুগে পৃথিবীতে জঙ্গীবাদ তথা মৌলবাদ, ধর্মের নামে রাজনীতির কোন স্থান নাই।

 

বাংলাদেশের জন্ম ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে হলেও ৭১’এর পরাজিত মৌলবাদিরা আবারও বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্রে পরিণত করেছে, যা দেশকে গৃহযুদ্ধ ও দূর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। যার পরিণাম অপেক্ষা করছে ভয়াবহ।

মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্র দেখতে আসা বিপুল পরিমাণ প্রবাসি বাঙালিরা আইনজীবী নিঝুম মজুমদারের বক্তব্যের সাথে একমত প্রকাশ করেন।
গভীরভাব গাম্ভীর্যের সাথে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান শুরু করা হয়।

মুজিব সিনেমা দেখে উপস্থিত প্রবাসীরা আবেগ প্রবণ হয়ে পড়েন।বিজয়ের এই মাসে জাতীর জনকের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশের পরিস্থিতি আবারও সভ্য দেশের মতো হবে আগামীতে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধিপথে এগিয়ে যাবে বলে উপস্থিত প্রবাসীরা আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD