শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

জার্মানিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন

ফাতেমা রহমান রুমা,ফ্রাঙ্কফুর্ট:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

গত ৫ই আগস্ট কোটা সংস্কার থেকে সৃষ্টি গণআন্দোলনে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। শেখ হাসিনা পদত্যাগের পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ওপর নানান নির্যাতনের আশঙ্কা ও কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।


সংখ্যালঘুদের ওপর এ ধরনের নানান নির্যাতন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দেশে ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন যাতে না হয় ও বৃদ্ধি না পায় সেজন্য বাংলাদেশের সাধারণ মানুষ তাঁদের পাশে দাঁড়ায়। একই সাথে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের ওপরে যেন অত্যাচার নির্যাতন না হয় সেজন্য কঠোর হুঁশিয়ারি ঘোষণা করে।

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের আশঙ্কার বিষয়টি বিভিন্ন দেশে প্রবাসী সনাতনী সচেতন সমাজে সরব হতে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতনের সুষ্ঠু বিচার এবং তাঁদের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ই আগস্ট বিকেল ৪ টায় ফ্রাঙ্কফুর্টের রাথেনাও প্লাতসে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন সেখানকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

মানববন্ধনে ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, এরলাঙ্গেন, ডুসেলডর্ফ,ডার্মস্টাট,গ্রোসগেরাও সহ বিভিন্ন অঞ্চলের সনাতনীরা অংশগ্রহণ করেন এদেশের সাথে ভারতীয় সনাতনীরাও এতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD