শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

‘হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জামালপুর জেলা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে পৌরসভায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কতৃপক্ষ।

এ সময় বক্তব্য রাখেন জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি,জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সদস্য মির্জা মোঃ তাহেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ প্রমূখ। এছাড়াও জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে রাখার সচেতনতামূলক প্রচারনা চালান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD