বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধির সাংগঠনিক সফর উপলক্ষে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টার দিকে স্থানীয় শহরের চামড়া গোদাম এক কমিনিউটি সেন্টারে এ প্রতিনিধি সভার আয়োজন করেন জামালপুর জেলা যুবদল।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা যুবদলের সভাপতি মোঃ ফিরোজ মিয়ার সভাপতিত্বে, প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আব্দুল খালেক হাওলাদার।
জামালপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় যুবদলের সহসভাপতি মো.খন্দকার মাসুদুল হক মাসুদ,কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল সবুর কামরুল,সহ-সাধারণ সম্পাদক সামসুর রহমান,ময়মনসিংহ বিভাগীয় যুবদলের সহ-সাধারণ রোকনুজ্জামান রোকন,কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তালুকদার, ময়মনসিংহ বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান শরীফ,জেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
জেলা যুবদল,পৌর যুবদল, সদর উপজেলা যুবদল,বিভিন্ন উপজেলা যুবদল,ওয়ার্ড যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা যুবদলের প্রতিনিধি সভা থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।