বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শুক্রবার রাতে স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
জামালপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে,আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল’র সঞ্চালনায়,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. আনিছুর রহমান বিপ্লব,সফিউর রহমান সফি,মো. লিয়াকত আলী,এডভোকেট মঞ্জুরুল করিম বাবুল খান,যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,সাজ্জাদ হোসেন পল্টন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা যুবদলের সভাপতি মো. ফিরোজ মিয়া,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম খান সজীব প্রমুখ।
এসময় জেলা বিএনপির বিশেষ বিষয়ক সম্পাদক রহুল আমিন মিলন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জু,জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাক্তার,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল,জেলা ছাএদলের সভাপতি মো.সোহেল রানা খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন।