শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

জামালপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। আজ (২০) জানুয়ারি সোমবার বিকেলে পৌর শহরের পাঁচ রাস্তা মোড়ে জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উদ্বোধন শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’র সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিফ কাডিয়ার্ক সার্জন অধ্যাপক ফারুক আহমেদ, জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, পৌরসভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, সিভিল সার্জন ডাঃ গৌতম রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’র চিফ কন্সালটেন্ট প্রফেসর ফজলে এলাহী চৌধুরী, প্রফেসর নাজির আহম্মেদ চৌধুরী, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর শরিফ্জ্জুামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর হার্ট ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ সুজা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অন্যান্য ডাক্তার, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেন, হার্ট মানবদেহের এক গুরুত্ব পূর্ণ অংশ। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য জামালপুরে কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিলনা। জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্বোধনীর মধ্যদিয়ে হার্টের চিকিৎসার ক্ষেত্রে জামালপুর আজ নতুন মাত্রা যোগ হলো। জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নামে হার্টের অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রের শুভ সূচনার মধ্য দিয়ে জামালপুরের মানুষ হার্টের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে তিনি আশ্বাস প্রকাশ করেন।

জামালপুরের ২৬ লক্ষ মানুষের সেবায় জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চিকিৎসা ক্ষেত্রে যথা যথ ভূমিকা রাখতে সার্বক্ষণিক ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিমন্ত্রী জামালপুর জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজের ডাক্তারদের আহবান জানান। প্রতিমন্ত্রী নিজেও একজন ডাক্তার হওয়ায় তার সহযোগীতার হাত এই প্রতিষ্ঠানের প্রতি সবসময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে মির্জা আজম এমপি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ জামালপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন স্থাপন করতে স্বক্ষম হয়েছি। জামালপুরের চিকিৎসক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দসহ সকলের সার্বিক সহযোগীতা ও জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দের সার্বিক তত্বাবধানে এই হার্ট ফাউন্ডেশন জামালপুরের শুভ সূচনা করা হলো। আগামী দিনে জামালপুরের মানুষের হার্টের চিকিৎসায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দেশের অন্যান্য স্থানের ন্যায় উন্নত চিকিৎসা সেবার আদলে সেবা প্রদান করে যাবে। এই চিকিৎসা সেবা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করতে যা যা প্রয়োজন তার সব কিছুরই ব্যবস্থা করা আশ্বাস প্রদান করেন মির্জা আজম এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD