শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

জামালপুরে জসিম উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ম্যাটস সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

৪ দফা দাবীতে দেশ ব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট ও মানববন্ধন এই কর্মসূচির অংশ হিসাবে জামালপুরে জসিম উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ( ম্যাটস ) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগষ্ট রোববার সকালে স্থানীয় দয়াময়ীমোড় চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন এ অনুষ্ঠানের আয়োজন করেন জসিম উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ( ম্যাটস) জামালপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার -সভাপতি শেখ সিয়াম আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলামের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ডাঃ আমিনুল ইসলাম, সভাপতি ডাঃ ফরিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য যে,ঘন্টা ব্যাপী মানববন্ধনে ৪ দফা দাবী সমৃহ বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন (১) ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপৃর্ন কোর্স কারিকুলাম সংশোধন (২) এ্যালাইড বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন (৩) কর্ম সংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ চাই (৪) বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি এই দাবীগুলো মেনে নেওয়ার আহবান জানান বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD