শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামালপুরে অর্ধলক্ষ হাজার লোক নিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী রেজনুর বিজয় র‍্যালী

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে প্রায় অর্ধলক্ষ হাজার লোক নিয়ে র‍্যালী করলেন জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও প্রার্থীর কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ নেন।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জামালপুর শহরের পিটিআই মোড় থেকে এ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড় (বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর) গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।

সাবেক ছাত্রলীগ নেতা নূর হোসেন আবাহানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আক্তার প্রমুখ।

এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। আজকে যে শোভাযাত্রার মাধ্যমে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।

তিনি আরও বলেন, আাগমী ৭ জানুয়ারি আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে এই পরিশ্রম স্বার্থক হবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি ভোটারদের ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD