শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার

নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি, কালোটাকা আর মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে,পার্লামেন্ট যোগ্য সংসদ সদস্য পাবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতির নির্বাচন গ্রহণ না করার ব্যাপারে বিএনপি তো অনড়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, আমরাও তো পিআর পদ্ধতিতে অনড়। এ পদ্ধতির নির্বাচনে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভোটের যে মর্যাদা সাধারণ খেটে খাওয়া মানুষের ভোটের ও সেই একই মর্যাদা থাকবে। কোনো দল পিআর পদ্ধতির নির্বাচন চায় বা না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতি চাচ্ছি তা নয়, আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।

জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD