শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

জাপানের সমুদ্রে দূষিত জল নিঃসরণ নিরাপদ হওয়ার কথা আন্তর্জাতিক সমাজ বিশ্বাস করে না

ছাই ইউয়ে মুক্তা:
  • প্রকাশের সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪

জাপান আন্তর্জাতিক সমাজের উদ্বেগ ও বিরোধিতা বিবেচনা না করে স্বেচ্ছায় সমুদ্রে ২.৩ টন পরমাণু দূষিত জল নিঃসরণ করেছে। জাপান নিজের দূষণ ঝুঁকি বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং জাপানকে ভুল আচরণ বন্ধ করার অনুরোধ জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ২৮ ফেব্রুয়ারি বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

উল্লেখ্য, জাপান বুধবার চতুর্থ দফায় ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরমাণু দূষিত জল নিঃসরণ শুরু করেছে। ধারণা করা যায়, দূষিত জল নিঃসরণ ১৭ মার্চ শেষ হবে এবং ৭৮০০ টন পারমাণবিক দূষিত পানি নিষ্কাশন করবে টোকিও।

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে শ্রমিকদের গায়ে পারমাণবিক দূষিত জলের পড়া ও বিশুদ্ধকরণ সরঞ্জাম থেকে পারমাণবিক দূষিত জল ছিটকে পড়া। এটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিশৃঙ্খল অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও জাপান সরকারের অকার্যকর তত্ত্বাবধান তুলে ধরে। জাপানের তথাকথিত সমুদ্রে দূষিত জল নিঃসরণ নিরাপদ ও নির্ভরযোগ্য হওয়ার কথা আন্তর্জাতিক সমাজ মোটেও বিশ্বাস করতে পারে না।

মুখপাত্র আরো বলেন, জাপানের উচিত কঠোরভাবে দেশি ও বিদেশি উদ্বেগ বিবেচনা করে দায়িত্বশীল ও গঠনমূলক ধারণা যথাযথভাবে মোকাবিলা করা।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD