সোহান আহমেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় দুদিন ব্যাপী শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী করেন জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলাম।পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ্ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সহ সভাপতি মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী সহ অন্যান্যরা।
দুদিন ব্যাপী মেলায় জেলার ১০ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরন নিয়ে বিভিন্ন স্টল অংশ গ্রহন করে। এছাড়াও প্রতিদিন বিকেলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে মিনা প্রদর্শনীর অয়োজন করা হয়।