শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন শুরু ১ লা সেপ্টেম্বর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্র্ষে ভর্তির আবেদন শুরু ১ লা সেপ্টেম্বর থেকে। অনলাইন-এ আবেদন গ্রহণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ লা অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
রোববার (২৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

১ম বর্ষ অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম শুরু ২২ সেপ্টেম্বর থেকে।

এদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ১০ অক্টোবর ২০১৯ এর মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর ২০১৯।

একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, ডিনবৃন্দ, রেজ্রিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটিসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD