হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিসিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা কাল ১৫ জুলাই প্রকাশ করা হবে।
এ ফল SMS এর মাধ্যমে বিকেল ৪ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>atmp<space>roll no.লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে এবং রাত ০৯.০০ টার পরে ভর্তি বিষয়ক ওয়েব সাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।
উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমান অধ্যয়ণরত কোন প্রার্থী ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিসিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় সুত্রে এ তথ্য জানা যায় ।