শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মে, ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশব্যপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারী শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গনে চূড়ান্ত পর্বের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই পর্বে সাতটি ইভেন্টে ১৭৬ জন ছেলে-মেয়ে অংশ নেয়। সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। চূড়ান্ত পর্বের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, সারা দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজের মধ্যে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরআগে এই ধরনের কোন অনুষ্ঠান হয়নি। বর্তমান উপাচার্যের গতিশীল নেতৃত্বে সারাদেশব্যাপী কলেজগুলোর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সত্যিই মাইলফলক হয়ে থাকবে। লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় পারদর্শী হতে হবে। এরফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দর মনের অধিকারী হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথমে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরপর চূড়ান্ত পর্ব হয়েছে শুক্রবার ঢাকায়। চূড়ান্ত পর্বে সাতটি ইভেন্টে ১৭৬জন শিক্ষার্থী অংশ নেয়।

উপাচার্য আরও বলেন, আমরা শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি মনযোগী করতে চেষ্টা করছি। শিক্ষার্থীরা যাতে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বেড়ে উঠতে পারে সেই জন্য আমরা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতা আয়োজনের ফলে সারাদেশের কলেজগুলোর মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD