শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে ৩-৬ এপ্রিল চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিষয় ভিত্তিক প্যানেল বৈঠক, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে মত বিনিময় সভা, চলচ্চিত্রের আড্ডা ও প্রীতি সম্মিলনীসহ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন ২০১৯ আয়োজন করা হয়েছে ।

জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে 6টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহ্উদ্দিন জাকী এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ৪ এপ্রিল বিকাল ৪ টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর বাস্তবায়নে ‘মুক্ত চলচ্চিত্র, চলচ্চিত্রের মুক্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। এছাড়াও বিকাল 4টা থেকে জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী: জহির রায়হানের স্টপ জেনোসাইড, পলাশ রসুলের ঢাকা মেট্রো-চ, মোল্লা সাগরের সাইরেন, মোরশেদুল ইসলামের আগামি, তানভীর মোকাম্মেলের হুলিয়া, তাকের মাসুদ ও শামীম আখতারের সে, সন্ধ্যা ৬:৩০ টায় সাদেক খান পরিচালিত চলচ্চিত্র ‘নদী ও নারী’ প্রদর্শিত হয় এবং সন্ধ্যা ৭ টায় উপস্থিত সবাই চলচ্চিত্রের আড্ডা মিলিত হন।

৫ এপ্রিল সকাল ১০ টা থেকে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের বাস্তবায়নে শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিকাল 4টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম বিভাগের বাস্তবায়নে ‘বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষা  ভিত্তিক প্যানেল বৈঠকে জুনায়েদ হালিমের ধারনাপত্র ও সঞ্চালনায় আলোচক হিসেব উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, বিকাল 5টায় বাংলাদেশ চলচ্চিত্র  সমালোচক পর্ষদ এর বাস্তবায়নে ‘সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণ ও উত্তরণ বিষয়ে ফাহমিদুল হকের সঞ্চালনায় ধারনাপত্র উপস্থাপন করবেন অনুপম হায়াৎ, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের বাস্তবায়নে  ‘আগমীর সিনেমা: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে ফরিদুর রহমানের সঞ্চালনায় মূল বক্তব্য ও ধারনাপত্র পাঠ করবেন ফৌজিয়ান এবং আলোচনায় অংশগ্রহণ করবেন লেখক ও সংগঠক মাহমুদুল হোসেন এবং দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক ও ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ।

৬ এপ্রিল বিকাল ৪টা থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে মত বিনিময় সভা, স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে। সকল আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD