শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় শহিদ সেনা দিবসে মন্ত্রীর অঙ্গীকার: নৃশংস হত্যাকাণ্ডের সত্য উদঘাটন নিশ্চিত করা হবে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় শহিদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার যে কোনো মূল্যে সম্পন্ন করা হবে।

তিনি জানান, “সেনাবাহিনীকে দুর্বল করা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সত্য উদঘাটন অত্যন্ত জরুরি।”

মন্ত্রী বলেন, তৎকালীন সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাধীন তদন্ত কমিশন বিস্তারিত কাজ করেছে। সেই রিপোর্ট সরকার হাতে পেয়েছে।

তিনি আরও বলেন, “আমরা নতুন কমিশন করছি না। ইতিমধ্যে যেটা করা হয়েছে, সেটিই যথেষ্ট। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে এবং কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করা হবে।”

তিনি জানান, শহিদ সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদনে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD