শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

জনগণের সমৃদ্ধি অর্জনের জন্য বিশেষ শিল্প গড়ে তোলা প্রয়োজন: শানসি প্রদেশ সফর প্রেসিডেন্ট সি

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের হানচুং শহর পরিদর্শন করেন।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ সফরের পর শানসি আসেন প্রেসিডেন্ট সি, যিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও।
হানচুং সিটি মিউজিয়াম পরিদর্শনকালে তিনি শহরের ইতিহাস, সংস্কৃতি এবং এর সাংস্কৃতিক নিদর্শনগুলোর সুরক্ষা সম্পর্কে খোঁজ খবর নেন।

প্রেসিডেন্ট সি বলেন, সাংস্কৃতিক নিদর্শন সভ্যতা বহন করে, ইতিহাস ও সংস্কৃতির উত্তরাধিকার রক্ষা করে এবং জাতীয় চেতনাকে সমুন্নত রাখে।

মানবসভ্যতা রক্ষা, উত্তরাধিকার, গবেষণা ও প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে চীনা সংস্কৃতির প্রভাব বাড়াতে জাদুঘরের ভূমিকা তুলে ধরেন তিনি।

দীর্ঘদিন ধরে শহরটির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের খ্যাতি রয়েছে- এ কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, জনগণের আয় বাড়াতে এবং তাদের সমৃদ্ধি অর্জনে সহায়তার জন্য বিশেষ শিল্প গড়ে তোলা প্রয়োজন ওই শহরে।

জাদুঘরের বাইরে হাঁটতে হাঁটতে, সি সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো বাসিন্দাদের বলেন, তিনি এটা দেখে আনন্দিত হয়েছেন যে, শহরটি সুসংগঠিত এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০৮ সালে ওয়েনছুয়ান ভূমিকম্পের পরে ত্রাণ তৎপরতার সময় সি এ শহরে এসেছিলেন।
সূত্র: শিহাবুর রহমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD