শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ছিংহাইকে অবশ্যই নতুন উন্নয়ন ধারণা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে: সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ জুন, ২০২৪

২০শে জুন ছিংহাই প্রদেশ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, ছিংহাইকে অবশ্যই নতুন উন্নয়ন ধারণা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে, তার নিজস্ব সুবিধা লালন করতে হবে, সংস্কার গভীর করতে হবে, উন্মুক্তকরণ বাড়াতে হবে, পরিবেশগত অগ্রাধিকার, সবুজ উন্নয়ন এবং ছিংহাই-তিব্বত মালভূমির পরিবেশগত সুরক্ষার প্রচার ও উচ্চ-মানের উন্নয়নে বড় অগ্রগতি অর্জন করতে হবে।

গত মঙ্গলবার ও বুধবারের সফরে সি চিন পিং ছিংহাই প্রাদেশিক পার্টি কমিটির সচিব ছেং কাং এবং গভর্নর উ শিয়াও চিউন-এর সাথে, সিনিং শহরের স্কুল ও ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বিকেলে, সি চিন পিং সিনিং শহরের হংচিউয়ে মন্দিরে যান। সি চিন পিং ‘ছিংহাই প্রাদেশিক জাতীয় ঐক্য ও অগ্রগতি শিক্ষা ঘাঁটি’ পরিদর্শন করেন এবং মন্দিরের ইতিহাস, জাতিগত ও ধর্মীয় কাজের প্রচার সম্পর্কে খোঁজ খবর নেন। সি চিন পিং উল্লেখ করেন যে, হংচিউয়ে মন্দিরের হাজার বছরের ইতিহাস আছে। অতীতের রাজবংশের কেন্দ্রীয় সরকার এবং তিব্বতি বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক বৃদ্ধির সেতু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সি চিন পিং জোর দিয়ে বলেন যে, একটি শক্তিশালী দেশ নির্মাণের সার্বিক প্রচার এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের মাধ্যমে জাতীয় পুনরুজ্জীবনের মহান লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় বিশ্বাস-সহ দেশের সব জাতির ঐক্য ও সংগ্রাম প্রয়োজন।

বুধবার সকালে, সি চিন পিং ছিংহাই প্রাদেশিক পার্টি কমিটি এবং প্রাদেশিক সরকারের কাজের প্রতিবেদন শোনেন এবং ছিংহাইয়ের বিভিন্ন কাজের সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, ছিংহাইয়ের পরিবেশগত নিরাপত্তা বজায় রাখা এবং একটি জাতীয় পরিচ্ছন্ন শক্তি শিল্পের উচ্চভূমি গঠন, একটি আন্তর্জাতিক ইকো-পর্যটন গন্তব্য এবং সবুজ ও জৈব কৃষি ও পশু পণ্যের রপ্তানির কেন্দ্র নির্মাণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। চীন সার্বিকভাবে সংস্কার আরও গভীর করবে, উন্মুক্তকরণের সম্প্রসারণ করব, ব্যবসায়িক পরিবেশ উন্নত করবে, ইয়াংজি নদী অর্থনৈতিক বেল্টের উন্নয়নের মতো প্রধান কৌশলগুলির সঙ্গে সমন্বয় করবে এবং সবুজ সিল্ক রোডের নির্মাণ প্রচার করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, ছিংহাই-তিব্বত মালভূমির বাস্তুতন্ত্র সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হলেও বেশ দুর্বল। পরিবেশগত পরিবেশ সুরক্ষা শক্তিশালী করা এবং বাস্তুসংস্থানের কার্যকারিতা বাড়ানো এ অঞ্চলের প্রধান কাজ।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, ছিংহাই এমন একটি প্রদেশ যেখানে চীনের সংখ্যালঘু জাতির মানুষ বসবাস করে। এখানে জাতিগত ও ধর্মীয় কাজে সমন্বয় করা প্রয়োজন।
সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD