শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ছাত্রলীগের হুমকি উপেক্ষা করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

ছাত্রলীগের হুমকি উপক্ষা করে মধ্যরাতে হল থেকে ছাত্রী বিতাড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল পৌনে ৫টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে ফের সেখানে জড়ো হয়।

এর আগে শিক্ষার্থীদের কর্মসূচিস্থলে বিকাল সাড়ে ৩টা থেকে ‘আড্ডা’ কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।
ঘোষণা অনুযায়ী ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় অবস্থান নেন। তাদের কয়েকজন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সেলফি তোলেন। একাংশ সড়কের পাশে যাত্রী ছাউনিতে আড্ডা দেন।
অবশ্য আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল বের করেন।

কোটা সংস্কার আন্দোলন করায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে ছাত্রীদের বের করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। বিকাল ৪টায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালনের কথা রয়েছে।

‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে কয়েকজন ছাত্রীকে বের করে দেয় কর্তৃপক্ষ। গভীর রাতে ছাত্রী বের করে দেয়ায় সমালোচনার সৃষ্টি হয়।

হল থেকে বের করে দেয়া ছাত্রীদের মধ্যে রিমি, অন্তি ও শারমিন নামে তিনজন শিক্ষার্থী রয়েছেন। পরে স্বজনরা হলের গেট থেকে তাদের নিয়ে যান।

এছাড়া ওই হলে ১০ থেকে ১৫ জন ছাত্রীর মোবাইল জব্দসহ তাদের রুমে ব্যাপক তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD