শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

চীন সংলাপের মাধ্যমে মতবিরোধ নিরসনের পক্ষে: ওয়াং ই

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

৯ই এপ্রিল চীন সংলাপের মাধ্যমে সকল ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক মতবিরোধ নিরসনের পক্ষে। জাতিসংঘ সংবিধানের নীতি ও উদ্দেশ্য এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিকে চীন বিভিন্ন ইস্যু মোকাবিলার ভিত্তি বলে বিশ্বাস করে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মঙ্গলবার বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

ওয়াং ই বলেন, চীন বহুপক্ষবাদের পক্ষে এবং অশান্তি সৃষ্টিকারী ‘ছোট বৃত্ত’ তৈরির বিরুদ্ধে। বিশেষ করে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ায় এ ধরনের অপতৎপরতার তীব্র বিরোধিতা করে চীন। এতদঞ্চলে ন্যাটোর অন্যায় হস্তক্ষেপ এবং অপতৎপরতা ব্যর্থ হতে বাধ্য।

তিনি আরও বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি আশা করে চীন। একটি উপযুক্ত সময়ে এ ইস্যুতে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানও জানায় চীন। এদিকে, চীন ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার অধিকারকে সমর্থন করে। চীন আরব ও ইহুদি জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন আবারও মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা এবং রাশিয়ার প্রতি সমবেদনা ও সমর্থন পুনর্ব্যক্ত করে। চীন আন্তর্জাতিক সন্ত্রাস দমনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং উন্নয়ন ও নিরাপত্তা ত্বরান্বিত করার প্রস্তাব করে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD