শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

চীন-ফ্রান্স যৌথ শিল্পকর্ম নিঃসন্দেহে চীনের বিশ্বাসযোগ্য,সুন্দর ও সম্মানজনক ভাবমূর্তিকে তুলে ধরেছে:শেন হাই সিয়োং

লিলি,বেইজিং :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন চীন সফর উপলক্ষে ‘যৌথভাবে পরিচালনা: ইমেজকে সেতু হিসেবে গ্রহণ’ শিরোনামের দুই দেশের যৌথ-প্রযোজনায় নির্মিত বাস্তবভিত্তিক ভিডিও শিল্পকর্মের প্রেস ব্রিফিং ৪ এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ‘বিয়ন্ড দ্যা ফার সাইড’ নামের তথ্যচিত্রসহ ৫টি চীন ও ফ্রান্সের যৌথ প্রযোজিত ডকুমেন্টারি ভিডিও শিল্পকর্ম প্রথমবারের মতো লোকসমক্ষে আবির্ভূত হয়।
চীনের কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং প্রেস ব্রিফিংয়ে ভাষণ দিয়েছেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘনিষ্ঠ আদান-প্রদান বজায় রেখেছেন, যা চীন-ফ্রান্স সম্পর্ককে উন্নয়নে নেতৃত্ব দিয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চায়না মিডিয়া গ্রুপ ফ্রান্সের মিডিয়ার সাথে ফলপ্রসূ সহযোগিতাও করেছে।

তিনি বলেন, এবারের প্রেস ব্রিফিংয়ে চীন ও ফ্রান্সের যৌথ-প্রযোজনায় বেশ কয়েকটি বাস্তবভিত্তিক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে সভ্যতার বিনিময় এবং পরস্পরের কাছ থেকে শিক্ষা, যৌথ আলোচনা, নির্মাণ ও ভোগ করার গুরুত্ব বহন করছে।

তিনি বলেন, সৃজনশীল এবং আকর্ষণীয় এ সিরিজ শিল্পকর্ম নিঃসন্দেহে চীনের বিশ্বাসযোগ্য, সুন্দর এবং সম্মানজনক ভাবমূর্তিকে আরও প্রাণবন্ত করে তুলে ধরার সঙ্গে সঙ্গে চীনা ও ফরাসি জনগণের হৃদয়ের সংমিশ্রণের সেতু হয়ে উঠবে।

শেন হাইসিয়োং আরও বলেন, ২০২৪ সালে চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালিত হবে এবং প্যারিস অলিম্পিকও অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ফ্রান্সের জাতীয় টিভি গ্রুপসহ ফ্রান্সের গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা গভীরতর করতে প্যারিস অলিম্পিক গেমস নিয়ে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আরও বেশি শ্রেষ্ঠ বাস্তবভিত্তিক ইমেজ ও ভিডিও শিল্পকর্ম তৈরি করতে ইচ্ছুক চায়না মিডিয়া গ্রুপ । তা ছাড়া, বিশ্বের গণমাধ্যমের সঙ্গে সহযোগিতার চ্যানেল সম্প্রসারণ এবং মানব জাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD