শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন ও হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্কর মধ্যে প্রাণশক্তি ও সুপ্তশক্তি রয়েছে: সি চিন পিং

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

১২ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীন সফররত হন্ডুরাসের প্রেসিডেন্ট আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্তো বেইজিংয়ে গণ-মহাভবনে এক বৈঠক করেছেন।

সি চিন পিং বলেন, গত মার্চ মাসে চীন ও হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। হন্ডুরাসের প্রেসিডেন্টের প্রথম চীন সফর দু’দেশের সম্পর্কের নতুন ঐতিহাসিক অধ্যায় উন্মোচন করেছে। হন্ডুরাসের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দেশটিকে নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নে নতুন সাফল্য অর্জন চেষ্টার প্রশংসা করেন সি চিন পিং। তিনি বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মেনে চলার ঐতিহাসিক সিদ্ধান্ত তাঁর দৃঢ় রাজনৈতিক সংকল্পের প্রতিফলন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও হন্ডুরাসের দীর্ঘমেয়াদী কল্যাণকর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দু’দেশের সম্পর্কোন্নয়ন অনেক দ্রুত হয়েছে, এর প্রাণশক্তি ও সুপ্তশক্তি রয়েছে। গত সপ্তাহে চীনে হন্ডুরাসের দূতাবাস চালু হয়। যা চীন-হন্ডুরাস সম্পর্কে গুরুত্বারোপের বহিঃপ্রকাশ। সম্প্রতি হন্ডুরাসের সাংবাদিক ও শিল্পপতি দল চীন সফর করেছে। তারা মনে করেন, এবার চীন সফর চীন সম্বন্ধে তাঁদের জানাশোনা বৃদ্ধি করেছে। তাঁরা চীনা জনগণের ভালো বন্ধু হতে চান। চীন এতে মুগ্ধ হয়েছে।

সি চিন পিং বলেন, চীন দৃঢ়ভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে, দৃঢ়ভাবে হন্ডুরাসের আর্থ-সামাজিক উন্নয়নে সমর্থন দেবে, হন্ডুরাসের সঙ্গে পারস্পরিক সম্মান, কল্যাণকর এবং যৌথ উন্নয়নের বন্ধু হবে। কৌশলগত ও ভবিষ্যত বিবেচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের গভীর উন্নয়ন এগিয়ে নেওয়া, দু’দেশের সহযোগিতার সুন্দর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার প্রত্যাশা জানান জনাব সি। যাতে দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ সৃষ্টি করা যায়। সূত্র :
শুয়েই-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD