শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন ও ইন্দোনেশিয়ার মৈত্রী গভীরতর হবে এবং বন্ধুত্ব আরও সম্প্রসারিত হবে : পেং লি ইউয়ান

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী পেং লি ইউয়ান গতকাল ২৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি ইরিয়ানা জোকোয়ির সঙ্গে এক বৈঠক করেছেন।

ছেংতু ৩১তম গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়েডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রেসিডেন্ট জোকো ইউডোডোর সঙ্গে ছেংতু এসেছেন ইরিয়ানা।

পেং লি ইউয়ান চিন নিউ হোটেলে ইরিয়ানাকে স্বাগত জানান। তারা একসঙ্গে সিছুয়ানের সূচিকর্ম, চীনামাটির পাত্রযুক্ত বাঁশের তৈজসপত্র, রূপার সুক্ষ্ম তন্তুর চিত্রকর্মসহ ছেংতুর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের কারুশিল্প দেখেন এবং চা শিল্প-পরিবেশনা উপভোগ করেন।

পেং লি ইউয়ান আনন্দের সঙ্গে ইরিয়ানার সঙ্গে তার অনেক বৈঠকের কথা স্মরণ করে বলেন, চীন ও ইন্দোনেশিয়ার সংস্কৃতি একই রকম এবং দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দু’দেশের মৈত্রী গভীরতর হবে এবং বন্ধুত্ব আরও সম্প্রসারিত হবে। ছেংতুর স্থানীয় সংস্কৃতি ও দৃশ্য উপভোগে ইরিয়ানাকে স্বাগত জানান তিনি।
এসব আয়োজনের জন্য ইরিয়ানা পেং লি ইউয়ানকে ধন্যবাদ জানান এবং চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উত্তরাধিকারের প্রশংসা করেন। তিনি বলেন, এবারের ছেংতু ভ্রমণে চীনের ইতিহাস ও সংস্কৃতির ব্যাপারে তার বোঝাপড়া এবং এসবের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়েছে।
সূত্র :তুহিনা-রহমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD