শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

চীনের সকল জাতিগোষ্ঠীর মানুষ ও প্রবাসী চীনাদের প্রেসিডেন্ট সি’র নববর্ষের শুভেচ্ছা

ইয়াং ওয়েই মিং স্বর্ণা:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় পরিষদ (বৃহস্পতিবার) সকালে, বেইজিংয়ের গণমহাভবনে ২০২৪ সালের বসন্ত উৎসবকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বক্তৃতা করেন। পার্টির কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের পক্ষ থেকে তিনি দেশের সকল জাতিগোষ্ঠীর মানুষকে, সেইসাথে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, তাইওয়ানের স্বদেশী এবং প্রবাসী চীনাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বিদায়ী খরগোশ-বর্ষ ছিল চীনা কমিউনিস্ট পার্টির বিশতম জাতীয় কংগ্রেসের চেতনাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রথম বছর। একটি অত্যন্ত জটিল আন্তর্জাতিক পরিবেশ এবং সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার কঠিন কাজের মুখোমুখি হয়ে, আমরা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছি, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে সমন্বয় করেছি, দৃঢ়তার সাথে কাজ করেছি, এবং সাহসের সাথে একাধিক অসুবিধা অতিক্রম করে সামনে এগিয়ে গেছি।

সি চিন পিং আরও বলেন, নতুন বছর হবে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং “চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা” বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এ বছর অবশ্যই স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির জন্য কাজ করতে হবে, সংস্কার গভীরতর করতে হবে, এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি ছিয়াং সভাপতিত্ব করেন এবং চাও ল্য চি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং শুয়ে শিয়াং, লি শি, হান চেং এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD