শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনা প্রতিনিধিদলে প্রায় ৯০ শতাংশেরও বেশি ক্রীড়াবিদ ১মবারের মতো সামার ইউনিভার্সিয়েডে অংশ নিচ্ছেন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

২২ জুলাই ছেংতু শহরে অনুষ্ঠেয় ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমস বা সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং গ্রামে বসতি স্থাপনকারী প্রথম চীনা প্রতিনিধিদের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন বা এফআইএসইউ’র মহাসচিব এরিক সেনট্রোন্ড এই অনুষ্ঠানের আয়োজনে দারুণ প্রচেষ্টার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউনিভার্সিয়েড ভিলেজটি ছেংতু ইউনিভার্সিয়েডের অন্যতম সেরা উত্তরাধিকার হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম ছেংতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। ‘সবুজ, বুদ্ধিমান, প্রাণবন্ত এবং যৌথ সমন্বয়ের’ চিন্তাধারা অনুসারে এটি তৈরি হয়। এর মোট আয়তন ৬ লাখ ৬০ হাজার বর্গমিটার এবং তা প্রায় ১১ হাজার লোকের অবস্থান বহন করতে সক্ষম। গ্রামে ১০টি আপার্টমেন্ট, ২টি ক্রীড়াবিদদের ক্যান্টিন এবং প্রতিনিধি দলের সেবা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, জিম, বাস্কেটবল প্রশিক্ষণ কেন্দ্র এবং সুইমিং পুলসহ নানা সেবা ব্যবস্থা আছে। প্রতিযোগিতা চলাকালে শতাধিক প্রতিনিধি দলের প্রায় ৮ হাজার লোক গ্রামটিতে থাকবেন।

গ্রামের কার্য-নির্বাহী উপ-গ্রামপ্রধান সু বো বলেন, প্রথম সামার ইউনিভার্সিয়েড শুরু হওয়ার পর সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো। তিনি বলেন,
গ্রাম নির্মাণের জন্য আমরা নতুন করে নির্মাণ এবং পুনর্নির্মাণের পদ্ধতি গ্রহণ করেছি। প্রতিযোগিতার পর এসব ব্যবস্থা ছেংতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের কাজ ও শিক্ষার্থীদের উন্নয়নে সহায়তা করবে।

তাছাড়া, আমরা এফআইএসইউ’র মৌলিক চাহিদা অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছি। এর ভিত্তিতে গ্রামে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে, ফলে বিশ্বের তরুণ ক্রীড়াবিদরা এখানে সুগভীর চীনা সংস্কৃতি উপলব্ধি করতে পারবেন।’
জানা গেছে, সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রামের সব বিছানার দৈর্ঘ্য ২ মিটার। ক্রীড়াবিদদের উচ্চতা বিবেচনা করে বিছানা ২.৩ মিটার পর্যন্ত লম্বা করা যাবে। ইউনিভার্সিয়েডের পর এসব বিছানা পুনরায় সংযোজন করার পর শিক্ষার্থীরা সেটি ব্যবহার করতে পারবে।

প্রতিযোগিতা চলাকালে গ্রামে থিমযুক্ত গালা, দেশি-বিদেশি মুভি’র প্রদর্শনী এবং চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

চীনা প্রতিনিধি দলের কার্য-নির্বাহী দলনেতা লিউ লি সিন বলেন, সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রামের ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো, নিরাপদ, আরামদায়ক, চমৎকার ও বুদ্ধিমান আন্তর্জাতিক যুব কমিউনিটির মতো।

এবারের সামার ইউনিভার্সিয়েডের ১৮টি বড় প্রকল্পের প্রতিযোগিতায় অংশ নেবেন চীনা প্রতিনিধি দলের ৪১১জন ক্রীড়াবিদ। লিউ লি সিন বলেন, ‘নিজের ভূমিতে প্রতিযোগিতার জন্য আমাদের পরিশ্রম করা উচিৎ। আমাদের উদ্দেশ্য হলো, সবচে বেশি স্বর্ণপদক জয় করা। আমরা বিশ্বের তরুণ-তরুণী এবং বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে গভীরভাবে বিনিময় করবো, চীনা গল্প তুলে ধরবো এবং চীনা যুবক, চীনা জনগণ ও চীনের ভালো চেহারা তুলে ধরবো।’

চীনা প্রতিনিধিদলে প্রায় ৯০ শতাংশেরও বেশি ক্রীড়াবিদ প্রথমবারের মতো সামার ইউনিভার্সিয়েডে অংশ নিচ্ছেন এবং ৩৪জন অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD