শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশমা শর্মা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। শুটিংয়ে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

সামাজিকমাধ্যমে এক পোস্টে দুর্ঘটানার অভিজ্ঞতার কথা ভাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল (বুধবার) চার্চগেটের উদ্দেশে শুটিংয়ের জন্য রওনা দিয়েছিলাম। এদিন শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা ট্রেনে উঠতে পারেনি। ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গিয়েছিল। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে লাফ দেই। দুর্ভাগ্যবশত উল্টো হয়ে পড়ি, ফলে মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।’

ট্রেন থেকে লাফ দেওয়ায় পিঠে আঘাত পেয়েছেন, মাথা ফুলে গেছে। করিশমার কথায়, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করেছি। আমাকে একদিন ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’

অনুরাগীদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন।’

‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কারিশমার অসুস্থতার খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD