মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৩১ অক্টোবর) জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব ধোয়া দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গৌরীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওইদিন বেলা ১১টায় ইউএনও ফারহানা করিমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও হাত ধোয়ার উপকরন বিতরন করা হয়েছে।
ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, একাডেমিক সুপার ভাইজার কমল রায়, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কি, এরিয়া ম্যানেজার মীর গোলাম মোস্তফা, ব্রাঞ্চ ম্যানেজার খাইরুল ইসলাম, এ্যাডরা মহিলা ক্ষমতায়ন প্রকল্পের প্রশিক্ষক রোকসানা পারভীন, নাসরিন আক্তার প্রমুখ।