শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‍‍‍‍‍গুণিজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব:সংস্কৃতি প্রতিমন্ত্রী

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। সেজন্য গুণিজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। চলচ্চিত্র ও ফ্যাশনসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন তারকা শিল্পী ও গুণিজনদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড (বাইফা) কর্তৃপক্ষ সে মহান দায়িত্বটি পালন করেছে। সেজন্য বাইফা’কে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রের হল অব ফেমে ‘নতুনধরা’ এর সৌজন্যে ‘ড্রিমস্ শোবিজ’ ও ‘ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট’ আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।

উদ্বোধক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত চলচ্চিত্র শিল্পে অনেক উন্নতি করেছে। কিন্তু দুঃখের বিষয় হল যে আমাদের দেশে নানা কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, চলচ্চিত্র শিল্প সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম। বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নের মাধ্যমে সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগম এমপি, বাইফা’র প্রধান উপদেষ্টা ও নতুনধরা’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদিউজ্জামান এবং ভাসাভি ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইফা’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন। ধন্যবাদ জ্ঞাপন করেন ‘ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট ‘ এর সেক্রেটারি এমদাদুল হক তৈয়ব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD