শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

গাজীপুুরে ৪৬ করোনা রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরলেন

হাবিবুর রহমান, গাজীপুর (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০

গাজীপুরের কাপাসিয়ায় ৪৬ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন সোমবার (৪ মে)।

উপজেলায় ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সৈয়দা জোহুরা তাজউদ্দীন নার্সিং কলেজ, রায়েদের মডিউল কমিউনিটি হাসপাতালসহ নিজ নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এর মধ্যে সৈয়দা জোহুরা তাজউদ্দীন নার্সিং কলেজে আইসোলেশনে ছিলেন ১২ জন এবং মডিউল কমিউনিটি হাসপাতালে ছিলেন ৭ জন। বাকী সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

দ্বিতীয় বার নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা নেগেটিভ হয়েছে। এর পর গত শনিবার (২ মে) ১৬ জন ছাড়পত্র পায়। রবিবার (৩ মে) আরো ৩০ জনসহ মোট ৪৬ জন ছাড়পত্র পেয়ে নিজ বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ২৪ জন এবং ছোঁয়া এগ্রোর ১৩ জন শ্রমিক রয়েছে। বাকীরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও ডাঃ শামসুল আলম সাওন জানান, ছাড়পত্র পাওয়া সকল ব্যক্তিকেই নিজ নিজ বাড়িতে আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। উপজেলায় এ পর্যন্ত ৬০০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। এদের মধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে উঠছেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD