শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাজীপুর সিটি নির্বাচনে ২৮৬ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১১৪ মামলার আসামি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ মে। নির্বাচনে ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শেষ হয়েছে। ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র জমা দেয়ার সঙ্গে প্রার্থীরা তাদের হলফনামাও জমা দিয়েছেন। প্রার্থীদের হলফনামা পর্যালোচনায় দেখা গেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৮৬ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১১৪ জনই বিভিন্ন মামলার আসামি।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের নামেও মামলা রয়েছে। পাঁচটি ওয়ার্ডের ২০ প্রার্থীর নামে কোনো মামলা নেই। তিনটি ওয়ার্ডের প্রত্যেক প্রার্থীর নামেই মামলা রয়েছে। এছাড়া ২১ নম্বর ওয়ার্ডের পাঁচ প্রার্থী, ৩৮ নম্বর ওয়ার্ডের ছয় প্রার্থী, ৩৯ নম্বর ওয়ার্ডের তিন প্রার্থী, ৪১ নম্বর ওয়ার্ডের চার প্রার্থী ও ৪৪ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। আর ২০ নম্বর ওয়ার্ডের তিনজন, ২৮ নম্বর ওয়ার্ডের তিনজন ও ৩৫ নম্বর ওয়ার্ডের চার প্রার্থীর নামে মামলা রয়েছে।

সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার। এবারের নির্বাচনেও তিনি কাউন্সিলর প্রার্থী। তার বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। যার সবগুলোই রাজনৈতিক মামলা। গাজীপুর সদর থানা বিএনপির দফতর সম্পাদক ১৯ নম্বর ওয়ার্ডের বতর্মান কাউন্সিলর তানভীর আহম্মেদ জানান, তিনি এবারও কাউন্সিলর প্রার্থী। তার বিরুদ্ধে রয়েছে আটটি মামলা। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।’

হলফনামা থেকে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডের ছয় প্রার্থীর মধ্যে তিনজন, ২ নম্বর ওয়ার্ডের আট প্রার্থীর মধ্যে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে দুইজন, ৪ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে দুইজন, ৫ নম্বর ওয়ার্ডে তিনজনের মধ্যে একজন, ৬ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে একজন, ৭ নম্বর ওয়ার্ডে সাত প্রার্থীর মধ্যে তিনজন, ৮ নম্বর ওয়ার্ডের তিনজনের মধ্যে একজন, ৯ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে দুইজন, ১০ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে একজন, ১১ নম্বর ওয়ার্ডে তিনজনের মধ্যে একজন, ১২ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে চারজন, ১৩ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর মধ্যে একজন, ১৪ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে একজন, ১৫ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে একজন, ১৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর মধ্যে একজন, ১৭ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর মধ্যে দুইজন, ১৮ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর মধ্যে তিনজন, ১৯ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন, ২০ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে আটজনের মধ্যে ছয়জন,২৩ নম্বর ওয়ার্ডে সাতজনের মধ্যে দুইজন, ২৪ নম্বর ওয়ার্ডে ১২ জনের মধ্যে পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে দুইজন, ২৬ নং ওয়ার্ডে তিনজনের মধ্যে একজনের নামে মামলা রয়েছে।

এছাড়াও ২৭ নম্বর ওয়ার্ডে আটজনের মধ্যে চারজন, ২৮ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে একজন, ২৯ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে তিনজন, ৩০ নম্বর ওয়ার্ডে সাত প্রার্থীর মধ্যে একজন, ৩১ নম্বর ওয়ার্ডে ছয়জনের মধ্যে দুইজন, ৩২ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে একজন, ৩৩ নম্বর ওয়ার্ডে ছয়জনের মধ্যে দুইজন, ৩৪ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে দুইজন, ৩৫ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে চারজনই, ৩৬ নম্বর ওয়ার্ডে তিনজনের মধ্যে দুইজন, ৩৭ নম্বর ওয়ার্ডে সাতজনের মধ্যে চারজন, ৪০ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে দুইজন, ৪২ নম্বর ওয়ার্ডে ছয়জনের মধ্যে একজন, ৪৩ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে দুইজন, ৪৫ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে একজন, ৪৬ নম্বর ওয়ার্ডে তিনজনের মধ্যে একজন, ৪৭ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে দুইজন, ৪৮ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে

দুইজন, ৪৯ নম্বর ওয়ার্ডে ১১ প্রার্থীর মধ্যে চারজন, ৫০ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে একজন, ৫১ নম্বর ওয়ার্ডে ছয়জনের মধ্যে দুইজন, ৫২ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে দুইজন, ৫৩ নম্বর ওয়ার্ডে আটজনের মধ্যে দুইজন, ৫৪ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে তিনজন, ৫৫ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে দুইজন, ৫৬ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে দুইজন ও ৫৭ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর মধ্যে একজনের নামে মামলা রয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে সব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বেশিরভাগ প্রার্থীই বিএনপি সমর্থক। বিগত সাড়ে চার বছরে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানিমূলক ও মিথ্যা রাজনৈতিক মামলা দেয়া হয়েছে। এসব মামলা কাঁধে নিয়েও তারা এলাকার জনগণের জন্য কাজ করে গেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD