গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে । ইউনিয়ন তিনটি হচ্ছে মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড়।
মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন , পিরুজালী ইউনিয়ন পরিষদে তিনজন ও ভাওয়াল গড়ে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । সকাল আটটা থেকে বিকাল চারটা নাগাদ হবে এই নির্বাচন ।
পোস্টারে ছেয়ে গেছে নির্বাচন এলাকা ।এর আগে গ্রাম জনপদে নারী পুরুষ ভোটার গন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান । ইভিএম পদ্ধতিতে হচ্ছে এই নির্বাচন ।
বুধবার সকালে ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার পুলিশ লাইন্সে জয়দেবপুর থানার নির্বাচনে দায়িত্বে নিয়োজিত সকল অফিসার,ফোর্স ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রীফিং প্রদান করেন।
ব্রীফিংয়ে এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ , সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য অফিসার ও ফোর্সে’দেরকে সু-নির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মাদ ছানোয়ার হোসেন, ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিরাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, মাহাতাব উদ্দিন,অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা,গাজীপুর সহ কর্মকতাবৃন্দ। সকাল থেকেই ভোটারদের ভীড় লক্ষ্য করা যায় ভোটকেন্দ্রে । আগ্রহ নিয়ে তারা নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে।