শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাজীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মে, ২০১৯
গাজীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেলা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কেয়ার বাংলাদেশ, সেবা নারী ও শিশু কল্যান কেন্দ্র সংস্থার উদ্যোগে ও হ্যালো প্লাস প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেলা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ৩৭নং ওয়ার্ডের কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।

“স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেলায় সবাই যাবো তথ্য পাবো, সেবা নিবো” এই স্লোগানকে সামনে রেখে মেলার আলোচনা সভায় কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের সভাপাতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন, ডা: সৈয়দ মঞ্জুরুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শহীদউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরকার, গণস্বাস্থ্য ট্রাষ্টি বোর্ডের সদস্য ডা: নাজিম উদ্দিন আহমদ, কুনিয়া স্বাস্থ্য উন্নয়নত কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ শরীফ, কেয়ার বাংলাদেশ এর টেকনিকেল কো-অর্ডিনেটর মনিষা মাফরুহা, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম বাদল, ইন্টারফ্যাম শার্ট ম্যানুফেকচরিং লি: এর সিনিয়র এইচ আর ম্যানেজার আলেয়া আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে সরকারি ও বেসরকারি দশটি সংস্থার সাথে কেয়ার বাংলাদেশ ও ওয়ার্ড স্বাস্থ্য উন্নয়ন কমিটি স্বাস্থ্য সেবা বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে হতদরিদ্র ও দরিদ্ররা বিনামূল্যে ও স্বল্পমূল্যে সেবা গ্রহণ করতে পারবে। মেলায় গাজীপুরের যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিপ্তর, মেরী স্টোপস সেটার্নিক ক্লিনিক, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্র, কুনিয়া ও চান্দরা কমিউনিটি সাপোর্ট, প্রজন্ন পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিকসহ ১৩টি স্টল মেলায় অংশগ্রহন করে।

দিনব্যাপী অনুষ্ঠানে গাজীপুরে বাসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ সেবা গ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD