গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আবুল ফাতেহ মো সফিকুল ইসলাম এর সাথে গাজীপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই সভা হয় ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উন্নয়ন ভাবনা ও জেলার বিরাজমান নানান সমস্যা ও অনিয়ম তুলে ধরে মতামত দেন প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর হক, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ, গাজীপুর সংবাদ সম্পাদক অধ্যাপক এনামুল হক, দৈনিক গণমুক্তি সম্পাদক আমজাদ হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন সিকদার , সংবাদ প্রতিদিন প্রতিনিধি এম এ সালাম শান্ত , কাজী মকবুল হোসেন, মনির হোসেন প্রমুখ ।
জেলা প্রশাসক বলেন, “আমি এ সরকারের একজন সেবক মাত্র । সেবাদান কাজে সাংবাদিকদের যথাযথ সহযোগিতা চাই।”
তিনি আরো বলেন, নদী দখল, দূষণ রোধে পদক্ষেপ সরকারি জমি রক্ষার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভা উপস্থাপনা করেন এনডিসি মোস্তাফা আবদুল্লাহ আল নুর।