শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

গাজীপুরে শিক্ষকমেলা’ অনুষ্ঠান নিয়ে চাঁদাবাজি 

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
oplus_34
গাজীপুরে শিক্ষকমেলা অনুষ্ঠানের নামে প্রাথমিক শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম চাঁদাবাজি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম জেলার মহানগর এলাকার লাগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক।
শিক্ষকমেলা অনুষ্ঠানের খরচ যোগাতে তিনি সদর উপজেলা ও মহানগর এলাকার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের নিকট থেকে সাতশত  থেকে এক

হাজার টাকা করে চাঁদা তুলছেন। ‘টোকেন ফি’  বাবদ ওই পরিমাণ টাকা আগামী বৃহস্পতিবার এর মধ্যে বাধ্যতামূলকভাবে দেয়ার তাগিদ দিয়ে শিক্ষকদের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন অভিযুক্ত ওই  শিক্ষক জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কিংবা সদর ক্লাস্টারের কোন সভার সিদ্ধান্ত ব্যতিরেকে মিলন মেলার এই আয়োজন সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভের কথা জানিয়েছেন সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ,ভাওয়াল গড় ইউনিয়ন ও পিরুজালি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ উদ্দীনের বিদায় উপলক্ষে ওই মিলনমেলার আয়োজন করা হবে বলে জানালেও এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিন আদৌ জানেন না বলে জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভুঁইয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ,  এই বিষয়ে অবগত নন তিনি।
মিলনমেলা অনুষ্ঠান সফল করতে কোন কমিটি গঠন হয়নি বলে জানান সদরের  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বদরুন নাহার লতা ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD