শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

গাজীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করলো পাইনশাইল শিক্ষা ফাউন্ডেশন,দেয়া হলো ক্রেস্ট ।

২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাইনশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবগঠিত পাইনশাইল শিক্ষা ফাউন্ডেশন এ আয়োজন করে ।
ফাউন্ডেশনের সভাপতি ও পাইনশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল ।

অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৪৬ জন শিক্ষার্থী সংবর্ধিত হয় ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মন্জু, উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওয়াইজ করণী, শফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন মাষ্টার , আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থীদের মা বাবা সহ স্থানীয় শিক্ষানুরাগীগণ ।
প্রধান অতিথি মোশারফ হোসেন দুলাল বলেন , ব্যতিক্রমী এ উদ্যোগ শিক্ষার্থীদের প্রেরণা দিবে । শিক্ষা ও সেবায় পাইনশাইল শিক্ষা ফাউন্ডেশন ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন ।

বিশেষ অতিথি পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মন্জু তার বক্তব্যে বলেন ,শিক্ষা মানুষের বিবেককে জাগ্রত করে। শিক্ষার আলো পৌছে দিতে সকলকে কাজ করতে হবে ।
অনুষ্ঠান পরিচালনা করেন পাইনশাইল শিক্ষা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মীর মো. লুৎফুর রহমান ও আলফাজ উদ্দিন ।
সন্ধ্যায় আয়োজনস্থলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।
এ আয়োজন স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD