শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

গাজীপুরে বিম্সটেক প্রতিনিধি দলের বারি পরিদর্শন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত আঞ্চলিক জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বা বিম্সটেক এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর আই পি এম ল্যাব পরিদর্শন করছেন

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বা বিম্সটেক এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

থাইল্যান্ডের কৃষি এবং সমবায় মন্ত্রণালয়ের কৃষি অর্থনীতি অফিসের নীতি এবং পরিকল্পনা বিশ্লেষক পাসিনি নাপোমবেজরা-এর নেতৃত্বে প্রতিনিধি দলটিতে ভারত, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রতিনিধি দলটির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান ল্যাব, আইপিএম এবং টক্সিকোলজি ল্যাব পরিদর্শন করেন। এরপর ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (তৈলবীজ) ড. মো. লুৎফর রহমান, পরিচালক (কন্দাল ফসল কেন্দ্র) ড. এ কে এম শামছুল আলমসহ বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD