শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাজীপুরে বশেমুরকৃবি’র ২৬তম বিশ্ববিদ্যালয় দিবস

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
default
বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) তার সাফল্য ও অর্জনের ২৬তম প্রতিষ্ঠা দিবস  ২২ নভেম্বর বুধবার  উদযাপন করতে যাচ্ছে।
 দিনব্যাপী  অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, আনন্দ র‌্যালী, প্রযুক্তি মেলা, মুজিব একটি জাতির রূপকার ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৯৯৭ সালে তৎকালীন ইপসার দ্বিতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের ১৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ২২ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নামে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শিক্ষা ও গবেষণায় এই কৃষি বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই দেশে ও বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মূল্যায়নে ২০২০, ২০২১ ও ২০২২ সালে টানা তিনবার দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক বাণীতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD