হাবিবুর রহমান,গাজিপুর প্রতিনিধি:বৃহস্পতিবার ৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোঃ গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের মাধ্যমে বাস্তবায়নাধীন ৩০টি প্রকল্প যার মধ্যে জীব বিজ্ঞান বিষয়ে ২৮টি এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে ২টি প্রকল্পের গবেষণারঅগ্রগতির প্রতিবেদন স্ব স্ব প্রকল্প পরিচালক উপস্থাপন করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়েরপরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।