শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাজীপুরে  প্রাথমিক  শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পর্যায়ে  প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার স্থানীয় ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন দুলাল । উদ্বোধন করেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক এনামুল হক ।

ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক  মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির  সাবেক সভাপতি আবুল হাশেম,  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, ডগরী  আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টার, ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সামসুল আলম, কাজী আমিরুল ইসলাম। প্রমুখ

মির্জাপুর ইউনিয়ন পর্যায়ের আটটি প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ  প্রতিযোগিতা হয়ে উঠে উপভোগ্য । প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে ছিলো দৌড় , উচ্চ লম্ফ , বল নিক্ষেপ, বিস্কুট দৌড় ,চিত্রাঙ্কন , আবৃত্তি ও নৃত্য । সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত ওই অনুষ্ঠান পরিচালনা করেন ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মিলন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD