গাজীপুর সদরের ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার ডগরী সপ্রাবি খেলার মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় ইভেন্ট জয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ও শিক্ষকগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল কবীর, সহ প্রধান শিক্ষক মুহা রুস্তম আলী , রাকিবুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য নওশীন শারমিন পুরবী প্রমুখ । শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি দিনব্যাপী ওই প্রতিযোগিতা উপভোগ করেন এলাকার লোকজন ।